Menu
হজ ২০২৭ প্যাকেজ মক্কা কাবা শরিফ

এক সফরে একাধিক উমরাহ শরীয়তের দৃষ্টিতে পূর্ণাঙ্গ গাইড

এক সফরে একাধিক উমরাহ করা কি জায়েজ ? শরীয়তের পূর্ণাঙ্গ ব্যাখ্যা

২০২৭ সালের হজ প্যাকেজ খুঁজছেন?

হজ ২০২৭ প্যাকেজ মক্কা কাবা শরিফ
হজ ২০২৭ প্যাকেজ মক্কা কাবা শরিফ

জানুন হজ ও উমরাহর ফজিলত, এক সফরে একাধিক উমরাহ করার সঠিক নিয়ম এবং হজ ২০২৭ প্রস্তুতির বিস্তারিত গাইড। আপনার পবিত্র সফরের সঠিক নির্দেশিকা এখানে। হজ ২০২৭ প্যাকেজ সম্পর্কে জানতে যোগযোগ করতে পারেন।


হজ ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যারা হজ ২০২৭ প্যাকেজ (Hajj 2027 package) খুঁজছেন, তাদের জন্য এখন থেকেই মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। একটি কবুল হজের জন্য সঠিক গাইডলাইন, শরীয়তের সঠিক জ্ঞান এবং একটি নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি নির্বাচন করা অপরিহার্য।

🌙 এক সফরে একাধিক উমরাহ করা কি জায়েজ?

হজ বা উমরাহ সফরে যাওয়ার পর অনেক হজযাত্রীর মনে একটি প্রশ্ন জাগে— “এক সফরে কি একাধিক উমরাহ করা যাবে?”

সহজ উত্তর: হ্যাঁ, এটি সম্পূর্ণ জায়েজ এবং মুস্তাহাব বা পছন্দনীয় আমল। রাসূলুল্লাহ ﷺ নিজেই এ বিষয়ে উম্মতকে উৎসাহিত করেছেন।

রাসূলুল্লাহ ﷺ এর ঘোষণা অনুযায়ী:

“তোমরা হজ ও উমরাহ পরপর আদায় করো; কারণ এগুলো দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে দূর করে দেয়, যেমন ভাট্টি লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে।”

সহিহ বুখারির আরেকটি বর্ণনায় এসেছে, “এক উমরাহ থেকে আরেক উমরাহ পর্যন্ত সময়ের গুনাহসমূহের কাফফারা হয়ে যায়।”

ইসলামের প্রাথমিক যুগের মনীষীদের আমল থেকেও আমরা একাধিক উমরাহ করার প্রবল উৎসাহ পাই:

  • হযরত আনাস ইবন মালিক (রা.): তিনি মক্কায় অবস্থানকালে যখনই চুল বড় হতো, তখনই উমরাহ করতেন।
  • হযরত তাউস (রহ.): আইয়ামে তাশরীক শেষ হলে তিনি যখন ইচ্ছা উমরাহ করার অনুমতি দিয়েছেন।
  • হযরত ইকরিমা (রহ.): তিনি যতবার সম্ভব উমরাহ করার পরামর্শ দিতেন।

সারকথা: একাধিক উমরাহ করা একটি নফল ইবাদত, যা যত বেশি করা যায় ততই সওয়াব।

আপনি যদি ২০২৭ সালের হজের অংশ হিসেবে মক্কায় অবস্থান করেন এবং পুনরায় উমরাহ করতে চান, তবে আপনাকে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে:

  1. ইহরামের স্থান: আপনাকে হারাম এলাকার সীমানার বাইরে গিয়ে ইহরাম বাঁধতে হবে।
  2. উত্তম স্থান: ইহরাম বাঁধার জন্য সবচেয়ে নিকটবর্তী এবং সুবিধাজনক মীকাত হলো মসজিদে আয়িশা (রা.) বা তানইম।অথবা মসজিদে জিরানা
  3. পদ্ধতি: হারাম এলাকার বাইরে গিয়ে ওমরাহর নিয়তে ইহরাম বেঁধে পুনরায় কাবা শরীফে এসে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে হবে।

বিভিন্ন নির্ভরযোগ্য ফিকহী কিতাবে এ বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে:

  • তুহফাতুল ফুকাহা: হজ শেষে উমরাহ করা সম্পূর্ণ বৈধ।
  • মাবসুত সারাখসি: হারাম এলাকার বাইরে গিয়ে নতুন করে ইহরাম সম্পন্ন করতে হবে।
  • আত-তাজরীদ লিল-কুদূরি: হজের পর উমরাহ করা অনেক ক্ষেত্রে অধিক উত্তম।
  1. এজেন্সির বৈধতা: এজেন্সিটি সরকার অনুমোদিত এবং লাইসেন্সপ্রাপ্ত কিনা তা নিশ্চিত হোন।
  2. অভিজ্ঞ আলেম গাইড: হজের আরকান-আহকাম সঠিকভাবে পালনের জন্য অভিজ্ঞ আলেম বা শরীয়াহ গাইড আছে কিনা জানুন।
  3. হোটেলের মান ও দূরত্ব: মক্কা ও মদিনায় হোটেলের মান এবং হারাম শরীফ থেকে এর দূরত্ব কতটুকু তা যাচাই করুন।
  4. খাবার ও পরিবহন: যাতায়াতের জন্য এসি বাস এবং স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা আছে কিনা দেখুন।
  5. মিনা ও আরাফাতের সেবা: মিনায় তাবু ও আরাফাতের ময়দানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা নিন।

📣 এখনই প্রাক-নিবন্ধন করুন – হজ ২০২৭

হজ একটি জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং নির্ভুলভাবে হজ পালনের জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। আপনার ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন এবং নির্ভরযোগ্য প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

আত-তাবলীগ হজ্জ সার্ভিসেস আপনার পবিত্র সফরের বিশ্বস্ত সাথী। আমরা আপনার সকল প্রশ্নের উত্তর দিতে এবং সঠিক গাইডেন্স প্রদান করতে প্রস্তুত।

Subscribe to our Hajj and Umrah related Telegram channel to know more such Masla Masael regularly

গুগল ম্যাপ লোকেশন: https://share.google/E4We5ev9hVwoemWMx

আমাদের অফিসের গুগুল লোকেশন ম্যাপ