Menu
৮০% হাজি যে ভুলগুলো করেন

মিনায় হজ্জের দিনগুলো সহজ করার গাইড: ৮০% হাজি যে ভুলগুলো করেন

মিনায় হজের দিনগুলোতে সহজ করার গাইড যেখানে আমাদের দেশের ৮০% হাজি সাহেবরা যে ভুল গুলো করে থাকেন

হজ্জের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং অংশ হলো মিনায় অবস্থান। অনেকেই মনে করেন মিনায় গিয়ে সব গোছানো বা আরামদায়ক পরিবেশ পাবেন। কিন্তু বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। ভিড়, প্রচণ্ড গরম এবং সীমিত জায়গার কারণে অনেকেরই সমস্যা হয়।

আজকের ব্লগে আমরা আলোচনা করবো মিনায় গিয়ে স্মার্টলি চলার কিছু টিপস, যা আপনার হজ্জের অভিজ্ঞতাকে অনেক বেশি সহজ ও সাবলীল করবে।বাংলাদেশের ৯৭% হাজী ই মিনার ডি ক্যাটাগরীরর জোন ৫ এর হজযাত্রী । এই জোন ৫ হলো মিনার তাবু গুলোর ভিতরে সবচেয়ে শেষ ক্যাটাগরীর তাবু ।

১. পৌঁছানোর পর প্রথম কাজ (First Priority)

মিনায় পৌঁছেই আপনার প্রথম কাজ হলো নিজের নির্ধারিত তাবু খুঁজে বের করা।

  • তাবুর নাম্বার মনে রাখুন: আপনার তাবুর নাম্বার (যেমন: ৫/২৩০) ডায়েরিতে লিখে রাখুন বা মোবাইলে ছবি তুলে রাখুন। এখানে ২৩০ হলো রোডের নাম্বার এবং ৫ হলো তাবুর নাম্বার।
  • আন্দাজে হাঁটাহাঁটি করবেন না: ভুল তাবুতে ঢুকে পড়লে পরে নিজের তাবু খুঁজে পেতে অনেক কষ্ট হতে পারে।

২. মিনায় তাবুর ভিতরের বাস্তবতা

মিনায় তাবুর ভিতরের বাস্তবতা
মিনায় তাবুর ভিতরের বাস্তবতা
  • জায়গার মাপ: সাধারণত একজনের জন্য মাত্র ২ থেকে ২.৫ ফুট চওড়া এবং ৬ ফুট লম্বা জায়গা বরাদ্দ থাকে।
  • সহনশীলতা: এক একটি তাবুতে ২০০ থেকে ২৫০ জন পর্যন্ত হাজি থাকতে পারেন। তাই শুধুমাত্র নিজের জন্য বরাদ্দকৃত বেডটি ব্যবহার করুন এবং অন্যের অসুবিধা হয় এমনভাবে জায়গা দখল করবেন না।

৩. এসির ঠান্ডা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা

ডি ক্যাটাগরীর মিনায় তাবুর ভিতরের বাস্তবতা
ডি ক্যাটাগরীর মিনায় তাবুর ভিতরের বাস্তবতা
  • টিপস: সাধারণত কর্তৃপক্ষ থেকে কম্বল দেওয়া হয়। তবে সতর্কতার জন্য নিজের সাথে একটি পাতলা চাদর রাখতে পারেন। এসির তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট স্টাফদের সাহায্য নিন।

৪. চার্জিং ও ইলেকট্রিক স্মার্ট হ্যাক

তাবুতে চার্জিং পয়েন্ট থাকলেও হাজির তুলনায় সকেট সংখ্যা অনেক কম থাকে।

  • স্মার্ট হ্যাক: আপনার কাফেলার কেউ যদি একটি মাল্টিপ্লাগ সাথে রাখেন, তবে একসাথে অনেকে চার্জ দিতে পারবেন। এটি একটি ছোট কিন্তু অত্যন্ত কার্যকর সমাধান।

৫. তাবুর গেট বন্ধ থাকার সময়

প্রচণ্ড রোদ এবং তাপপ্রবাহ থেকে হাজিদের রক্ষা করতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাবুর মেইন গেট অনেক সময় বন্ধ রাখা হয়।

  • করণীয়: এই সময়ের মধ্যে বাইরে যাওয়ার পরিকল্পনা করবেন না। প্রয়োজনীয় ঔষধ বা পানি আগে থেকেই নিজের কাছে সংগ্রহ করে রাখুন।

৬. খাবারের শৃঙ্খলা ও সময়জ্ঞান

  • সতর্কতা: খাবারের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের খাবার সংগ্রহ করুন। দেরি করলে ভিড় বাড়তে পারে অথবা খাবার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৭. বাথরুম ও টয়লেট ব্যবহারের কৌশল

ডি ক্যাটাগরীরর মিনার তাবুর বাথরুম
ডি ক্যাটাগরীরর মিনার তাবুর বাথরুম

মিনায় বাথরুম ব্যবহার করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পিক আওয়ারে ২০-৩০ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে।

  • স্মার্ট স্ট্র্যাটেজি: খাবারের ঠিক আগে অথবা যোহরের নামাজের অন্তত এক ঘণ্টা আগে বাথরুমের কাজ সেরে ফেলুন। এই সময়গুলোতে সাধারণত ভিড় কম থাকে।

৮. মিনার ইবাদতের রুটিন

মিনায় অবস্থানের মূল উদ্দেশ্যই হলো ইবাদত। জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ বা ১৩ তারিখ পর্যন্ত এখানে থাকতে হয়।

  • ৮ জিলহজ: ফজর থেকে এশা পর্যন্ত সব নামাজ মিনাতেই আদায় করা সুন্নত।
  • সময় কাটানো: নামাজের বাইরের সময়টুকু দোয়া, জিকির এবং কুরআন তিলওয়াতে মগ্ন থাকুন।

৯. হজ্জের শিষ্টাচার ও নুসুক কার্ড(Nusuk )

  • যোগাযোগ: পুরুষরা মহিলাদের তাবুতে এবং মহিলারা পুরুষদের তাবুতে প্রবেশ করবেন না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করুন।
  • নুসুক ব্যান্ড: আপনার হাতে থাকা নুসুক ব্যান্ডটি কখনোই খুলবেন না। এটি ছাড়া তাবুতে প্রবেশ করা অসম্ভব।

১০. মানসিক প্রস্তুতি (সবর ও ধৈর্য)

মিনা কোনো লাক্সারি রিসোর্ট নয়, এটি আপনার ধৈর্যের পরীক্ষা বা ‘সবর টেস্ট’। ভিড়, গরম এবং সীমাবদ্ধতা থাকবেই। আগে থেকে মানসিক প্রস্তুতি থাকলে আপনার স্ট্রেস অনেক কমে যাবে।

পরিশেষে (Bottom Line)

মিনায় স্মার্টলি থাকতে চাইলে সাথে অল্প জিনিস রাখুন, একটি ক্লিয়ার প্ল্যান রাখুন এবং সবসময় সময়ের প্রতি সচেতন থাকুন। মহান আল্লাহ আপনার হজ্জকে কবুল করুন।

আমীন।