হজের পবিত্র সফরে যাওয়ার আগে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। হজের প্রয়োজনীয় জিনিসগুলোর লিস্ট এবং টুকটাক করনীয় নিয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে পুরো সফরটি অনেক সহজ হয়ে যায়।হজের প্রয়োজনীয় জিনিসের তালিকা ও গুরুত্বপূর্ণ প্রস্তুতি | পূর্ণাঙ্গ গাইডলাইন নিচে তুলে ধরা হলো ।

সর্বপ্রথম আমরা আল্লাহ তাআ’লার কাছে দুয়া করবো, হজের জন্য যেটুকু জিনিস প্রয়োজন তা কেনার ব্যবস্থা তিনি যেন করে দেন এবং যা কিছু অপ্রয়োজনীয় তা থেকে যেন আমরা দূরে থাকতে পারি। যা কিছু কিনবো সবটুকুই আল্লাহর ঘরের মেহমান হিসেবে সর্বোচ্চ আমল ও ইবাদাত করার নিয়্যাতে কিনবো ইন শা আল্লাহ। সামর্থ্য থাকলে নিজের জন্য এবং অন্যান্য হাজিগনের জন্যও প্রয়োজনীয় জিনিস নেওয়ার চেষ্টা করবো।
বিসমিল্লাহ বলে শুরু করা যাক
হজের পূর্ণাঙ্গ প্যাকিং লিস্ট এবং গাইডলাইন
১. আরামদায়ক জুতা ও জুতার ব্যাগ
- জুতা ও স্যান্ডেল: প্রচুর হাঁটা লাগে, তাই ভালো কোয়ালিটির এক জোড়া জুতা (স্নিকার) সাথে নেওয়া খুব ইম্পোর্টন্ট। এছাড়া দুই-তিন জোড়া অতিরিক্ত স্যান্ডেল রাখা যায়। নিজের স্যান্ডেল হারিয়ে গেলে বা অন্য কোনো হাজি স্যান্ডেল হারিয়ে ফেললে হাদিয়া দেয়ার জন্য এটি কাজে লাগে। মিনার তাবুতে ওয়াশরুমে যাওয়া এবং ওযু করার জন্য স্যান্ডেল মাস্ট।
- জুতার ব্যাগ: জুতা রাখার ব্যাগ এবং বাড়তি কিছু পলি ব্যাগ সাথে রাখুন। মাসজিদুল হারামে সালাতের টাইলস শুরু হওয়ার জায়গা থেকেই জুতা খুলে শুব্যাগে বা পলিতে রেখে ব্যাকপ্যকে ঝুলিয়ে রাখা উত্তম। জুতা হাতে নিয়ে বা কাবা স্পর্শ করে তাওয়াফ করা অস্বস্তিকর এবং অসাবধানতাবশত কাবায় জুতা লেগে যেতে পারে। তাই সাবধান থাকা জরুরী।
২. রোদ থেকে সুরক্ষা
- ছাতা ও সানগ্লাস: হোটেল থেকে মাতাফ পর্যন্ত হেঁটে আসা এবং তাওয়াফ করার পুরো কাজটাই প্রচন্ড রৌদ্রতাপে করতে হয়। রোদ থেকে বাঁচতে সানগ্লাস এবং ছাতা সাথে রাখুন।
- সানস্ক্রিন ও ইহরামের কাপড়: রোদ থেকে ত্বক বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তবে সানস্ক্রিন ইউজ করলে ওযুর আগে অবশ্যই ক্লিনজিং ওয়েল বা ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। মেয়েদের জন্য ইহরাম নিকাব ও ইহরাম খিমার সাথে রাখা জরুরি।
৩. পানি ও সতেজতা
- পানির বোতল ও স্প্রে বোতল: একদম ঠান্ডা পানি এভয়েড করা ভাল। একটি ভালো কোয়ালিটির পানির বোতলে জমজম ভরে নিলে তাওয়াফের মাঝে পিপাসা মেটানো সহজ হয়। একটি স্প্রে বোতলে পানি রাখলে প্রচন্ড উত্তাপে তাওয়াফ করার সময় মুখে ছিটিয়ে দিলে অনেক প্রশান্তি মেলে।
- ফেইস টাওয়াল ও টিস্যু: ফ্রেগনেন্স ফ্রী (সুগন্ধিমুক্ত) ওয়েট টিস্যু এবং ফেইস টাওয়াল সাথে রাখুন। হাই ব্লাড প্রেশার থাকলে ভিজা টাওয়াল ঘাড়ে রাখলে আরাম পাওয়া যায়। হারামে ঘুম এসে ওযু ভেঙ্গে গেলে, ভিড় এড়াতে টাওয়াল বিছিয়ে বোতল থেকে অল্প পানি নিয়ে নিজের জায়গাতেই সাবধানে ওযুর ফরজগুলো আদায় করা যায়। তবে কার্পেট যেন না ভিজে সেদিকে কড়া নজর রাখতে হবে।
৪. প্রসাধন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা
- মিসওয়াক: রসূল (সাঃ) এর জীবনের সর্বশেষ আমল ছিল মিসওয়াক করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আ’মল। যাদের প্র্যাকটিস নেই, তারা হজের সফর থেকেই এটি শুরু করতে পারেন।
- ছোট প্রসাধন ব্যাগ: একটি ছোট ব্যাগে ফ্র্যাগরেন্সফ্রী সাবান, ময়শ্চারাইজার, ক্লিনজিং ওয়েল, ভ্যাসলিন, নেইলকাটার এবং ইহরাম খোলার পর চুল কাটার জন্য ছোট কাঁচি রাখুন। এতে পুরো লাগেজ খোঁজার প্রয়োজন হবে না।
৫. জরুরি ঔষধ (ফার্স্ট এইড)
- পেইন কিলার, পেইন রিলিফ প্যাড, বেন্ড এইড ইত্যাদি নিজের এবং অন্য হাজিদের জন্য সাথে রাখুন।
- কাশির সমস্যা থাকলে মিন্ট বা ম্যান্থল যুক্ত ক্যান্ডি এবং ভিক্স সাথে রাখা যায়।
- ক্লান্তিতে শক্তি ফেরাতে ওরস্যালাইন বা ইন্সট্যান্ট এনার্জি পাউডার (যেমন- পুকারি সুইট) বেশি করে সাথে নিবেন।
৬. খাবার ও পানীয়
- শুকনো খাবার: ছাতু, বাদাম, খেজুর, বিস্কিট, বালাচাও ইত্যাদি সাথে রাখা ভালো। মিনার তাঁবুতে বালাচাও, লবন বা ভাজা শুকনো মরিচ সাথে রাখলে উপকারে আসে। ভারি খাবারের চেয়ে ফ্রুটস, লাবান, খেজুর বা ব্রেড খাওয়া স্বাস্থ্যকর।
- খাবারের সরঞ্জাম: ঢাকনা সহ ফুড গ্রেড বক্স, প্লেট, গ্লাস, চামচ, ছুরি এবং প্রয়োজনে একটি মিনি রাইস কুকার নিতে পারেন। পেটের সমস্যা থাকলে রাইস কুকারে দ্রুত ডিম সিদ্ধ বা ডাল-ভাত তৈরি করে নেওয়া যায়।
- চা/কফি: চা বা কফি পানের অভ্যাস থাকলে গরম পানির ফ্লাস্ক, মধু ও কালোজিরা সাথে রাখতে পারেন।
৭. পোশাক ও বিছানা
- জামা কাপড়: ৪-৫ সেটের বেশি জামা কাপড়ের প্রয়োজন হয় না। মেয়েদের হিজাব, খিমার বা নিকাব ২-৩ সেট নিলেই চলবে। ময়লা কাপড় জমিয়ে না রেখে হোটেলে ধুয়ে দিলে দ্রুত শুকিয়ে যায়। মিনাতে কাপড় ধোয়া উচিত নয়, এতে অন্যদের সমস্যা হয়।
- চাদর: মিনা ও মুজদালিফার জন্য একটি চাদর সাথে রাখা যায়। অনেক সময় এসির বাতাসের একদম সামনে সীট পড়লে চাদরটি আপনাকে ঠান্ডা থেকে বাঁচাবে।
৮. মিনা ও আরাফার প্রস্তুতি
- মিনা থেকে আরাফার মাঠে যাওয়ার সময় যত কম জিনিস নেয়া যায়, ততোই শান্তি।
- আরাফার তাঁবুতে জায়গার সংকট হলে একটুও রাগ হওয়া যাবে না। মনে রাখতে হবে এটি হাশরের মাঠের মতো এবং প্রতি মুহূর্তে সবরের পরীক্ষা চলছে।
৯. যোগাযোগ ও বয়স্কদের নিরাপত্তা
- ইলেক্ট্রনিক্স: সৌদি মোবাইল সিম, ইন্টার্ন্যাশনাল চার্জার এবং পাওয়ার ব্যাংক সাথে রাখা খুব জরুরী। তবে আমলের স্বার্থে অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন।
- নিরাপত্তা: বয়স্ক মুরুব্বিরা সাথে থাকলে অবশ্যই হোটেল এবং মুয়াল্লিমের কন্টাক্ট নাম্বার তাদের গলার আইডি কার্ডের সাথে রাখার ব্যবস্থা করবেন। ভিড়ে হারিয়ে গেলে ভয় না পেয়ে নির্দিষ্ট কোনো স্থানে (যেমন- সবুজ লাইটের নিচে) অপেক্ষা করার নির্দেশনা আগে থেকেই দিয়ে রাখুন।
১০. আধ্যাত্মিক প্রস্তুতি ও জিকির
- হাঁটতে চলতে জিকির করার জন্য একটি ডিজিটাল তাসবিহ সাথে রাখা খুব উপকারী।
- তাওয়াফ, সাঈ, মিনা বা আরাফায় প্রচুর তাড়াহুড়ো বা একে অপরকে ধাক্কা দেওয়া থেকে বিরত থাকুন। খুব ঠান্ডা মাথায় ও সবরের সাথে প্রতিটা মুহুর্তে আল্লাহ তাআ’লার সাহায্য চাইতে হবে।
শেষ কথা: হাজ্জ জীবনের সবচেয়ে কঠিন ইবাদাতগুলোর একটি, কারণ পদে পদে এখানে গরম, ক্লান্তি, পিপাসা ও সবরের পরীক্ষা দিতে হয়। মালিকের দরবারে বারবার দুয়া করতে হবে তিনি যেন সব কঠিন কাজগুলো সহজ করে দেন। এই ছোট্ট দুয়াটি মুখস্ত করে নিতে পারেন:
“আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি’তা সাহলান।” অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন, তখন কঠিনকেও সহজ করে দেন।
আল্লাহ আমাদের সকলের হজকে কবুল করুন এবং সহজ করে দিন। আমিন।
আত-তাবলীগ হজ্জ সার্ভিসেস
রাজকীয় সৌদী সরকারের হজ যাত্রী সেবায় পুরুস্কার প্রাপ্ত হজ এজেন্সী
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের বৈধ হজ এজন্সেী লাইসেন্স নং -১৩৪২
বাংলাদেশ সরকারে সিভিল এভিয়েশন এর অনুমোদিত ট্রাভেল এজেন্সী
ট্রুর অপারেটর ট্রুরিজম বোর্ড কর্তৃক অনুমোদিত ট্রুর অপারেটর
IATA Approved Company : 42335904
We are Bangladesh Govt approved valid Haj License and ITA approved organization. Your trusted travel agent
আমাদের ইমু ও হোয়াটস এপ নং সমূহ
▶Registered Office: No. 1.No New Building (2nd Floor) Zilla Parishad Market East Aganagar,South Keraniganj, Dhaka
Subscribe to our Hajj and Umrah related Telegram channel to know more such Masla Masael regularly
Click here
Join our Hajj and Umrah WhatsApp group to get more Masala Masael regularly.
Our WhatsApp Chanel Link Here
গুগল ম্যাপ লোকেশন: https://share.google/E4We5ev9hVwoemWMx



